সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

নিজ ঘরে স্বামীকে কুপিয়ে হত্যা, টেরই পেলেন না পাশে ঘুমিয়ে থাকা স্ত্রী !

জেলা প্রতিনিধি, বরগুনা
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ১০৬ বার

বরগুনায় নিজ বসতঘরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম বাদল খান (৬০)। রবিবার দিবাগত রাত ৩টার দিকে বরগুনা শহরের উত্তর পাশে গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও নিহত বাদল খানের আত্মীয়দের সূত্রে জানা যায়, তাদের জানা মতে বাদল খানের কোনও শত্রু নেই। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের সাথে বিরোধ ছাড়া অন্য কারো সাথে তার কোনও বিরোধ ছিল না। প্রতিদিনের মত রবিবার রাতেও স্ত্রীর সঙ্গে একই খাটে ঘুমিয়ে পড়েন বাদল খান। পরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে চলে গেলেও এ সময় পাশে ঘুমিয়ে থাকা তার স্ত্রী কিছুই টের পাননি বলে জানা গেছে। পরে ঘুম ভেঙে গেলে স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার করতে থাকলে প্রতিবেশীরা সেখানে জড়ো হন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্মীয় স্বজনদের ধারণা, রাত ৩টার দিকে ঘর থেকে বের হয়ে গরু ঠিক আছে কি না দেখতে গোয়াল ঘরে যান বাদল খান। এই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে আত্মগোপন করে। বাদল খান ঘরে ফিরে আলো নিভিয়ে ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে থাকতে পারে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পরিদর্শন করেছি। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত হত্যার সুস্পষ্ট কোনও কারণ জানা যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories