বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ক্যাডেট কলেজে ভর্তির আবেদনের আর মাত্র ১ দিন বাকি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার

ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল শাখার প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও অতিরিক্ত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সুনাগরিক এবং চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে ওঠে।
২০২৫ শিক্ষাবর্ষে ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ চলছে। বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে, যার মধ্যে ৯টি ছেলেদের জন্য এবং ৩টি মেয়েদের জন্য। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত, মৌখিক এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে। প্রশ্নপত্র প্রণয়ন করা হবে ষষ্ঠ শ্রেণির পাঠ্যসূচির ভিত্তিতে।
আবেদনকারীর যোগ্যতা:
জাতীয়তা: ছাত্রছাত্রীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: ছাত্রছাত্রীকে ষষ্ঠ শ্রেণি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়স: ১ জানুয়ারি ২০২৫ তারিখে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে।
শারীরিক যোগ্যতা: প্রার্থীকে নিচের শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে।
উচ্চতা: ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক ও বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)।
সুস্থতা: প্রার্থীকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
আবেদনের প্রক্রিয়া
www.cadetcollege.army.mil.bd অথবা https://www.cadetcollegeadmission.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৪ বিকেল ৫টা।
ফরম পূরণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
৫ম শ্রেণির বার্ষিক পরীক্ষার সত্যায়িত সনদ (ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য আবশ্যিক নয়)।
জন্মনিবন্ন/জন্মসদের সত্যায়িত ফটোকপি।
অধ্যয়নরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ষষ্ঠ বা সমমানের বাংলা/ইংরেজি মাধ্যম/মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সনদ।
পিতা/অভিভাবক ও মাতার মাসিক আয়ের সপক্ষে কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র।
প্রার্থীর পিতা ও মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
আবেদনের শেষ সময়:
১৫ ডিসেম্বর ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত চলবে আবেদন।
লিখিত পরীক্ষার তারিখ:
৪ জানুয়ারি ২০২৫ শনিবার, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার সিলেবাস:
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ শ্রেণির সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা হবে।
ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর:
মোট নম্বর ৩০০। গণিতে ১০০, ইংরেজিতে ১০০, বাংলায় ৬০ ও সাধারণ জ্ঞানে ৪০ নম্বর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories