সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

শোলাকিয়ায় এবারও হচ্ছে না ঈদ জামাত

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৮৭ বার

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে এবারও হচ্ছে না ঈদজামাত। এ ঈদগাহে এবার নিয়ে টানা দ্বিতীয়বারের মত ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে না। এর আগেরবারও করোনার কারণে বন্ধ ছিল শোলাকিয়ায় ঈদজামাত। এবার এ ঈদগাহে হওয়ার কথা ছিল ১৯৪তম জামাত। করোনা মহামারির কারণে শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজ আদায় বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, করোনা মহামারির বিস্তার ঠেকাতে শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে একাধিক ঈদের নামাজ হবে।জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলম জানান, করোনা মহামারীর কারণে ঈদগাহগুলোতে ঈদের জামাত আদায় নিরুৎসাহিত করা হয়েছে। তবে স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ করোনা পরিস্থিতি বিবেচনায় ঈদগাহে জামাত আদায়ের সিদ্ধান্ত দিতে পারেন। কিন্তু শোলাকিয়া যেহেতু বড় ঈদগাহ, আর এখানে দূর দূরান্তের মুসল্লিরা এসে থাকেন, সে কারণে শোলাকিয়া ঈদগাহে ঈদের জামাত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুসল্লিরা স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে ঈদের নামাজ পড়বেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় সাত একর আয়তনের এ ঈদগাহে ঈদের জামাতে লাখ লাখ মুসল্লির জমায়েত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories