বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

শহিদ মিনারে আনা হয়েছে রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার

সর্বোস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহিদ মিনারে আনা হয়েছে একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহিদ মিনারে মরদেহ আনা হয় তার। সেখানে প্রিয় শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর ছুটে ছুটে আসছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।
এ গায়িকা দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। এ অবস্থায় বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর পর বারডেমের হিমঘরে রাখা হয় শিল্পীর মরদেহ।
এদিন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে জুমার নামাজের পর জানাজা অনুষ্ঠিত হবে তার। এরপর বনানী কবরস্থানে সমাহিত করা হবে কালজয়ী গান ‘নাই টেলিফোন, নাইরে পিয়ন’ খ্যাত এ তারকাকে।
বনানী কবরস্থানে তাকে সমাহিত করার ব্যাপারে তার স্বামী সারোয়ার আলম বলেন, আমার ও পাপিয়ার পরিবারের অনেক সদস্যকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়েছে। এ জন্য আমাদের পারিবারিক সিদ্ধান্ত, পাপিয়াকে বনানী কবরস্থানে তার বাবার কবরে সমাহিত করা হবে।
প্রসঙ্গত, দীর্ঘ সংগীত ক্যারিয়ারে রবীন্দ্রসংগীতের জন্য কোটি শ্রোতার ভালোবাসা পেয়েছেন পাপিয়া সারোয়ার। আধুনিক গানেও তিনি সফল। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি তাকে আপামর বাংলা গানের শ্রোতাদের কাছে জনপ্রিয়তা দিয়েছে।
পাপিয়া সারোয়ার ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। ২০২১ সালে পেয়েছেন একুশে পদক।
১৯৫২ সালের ২১ নভেম্বর বরিশালে জন্ম পাপিয়া সারোয়ারের। ১৯৭৮ সালে সারোয়ার আলমের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন। আর মৃত্যুকালে স্বামী ও দুই সন্তান রেখে গেছেন এ গায়িকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories