বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

ফারুকীর ‘৮৪০’ এর বিশেষ প্রদর্শনীতে জানালেন উপদেষ্টা নাহিদ ও আসিফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘৮৪০’ মুক্তি পাবে শুক্রবার (১৩ ডিসেম্বর)। মুক্তির আগে বুধবার সন্ধায় সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী হয়। যেখানে এসেছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ফারুকীর অন্যতম কাজ ছিল জনপ্রিয় ধারাবাহিক ‘৪২০’। নাটকটিতে ফারুকী দেশের রাজনীতিক চিত্র তুলে ধরেছিলেন। সেই রেশ ধরে ১৭ বছর পর তিনি নির্মাণ করলেন ‘৪২০’-এর ডাবল-আপ ‘৮৪০’। পূর্ণ নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’। ৪২০ ধারাবাহিক হলেও ‘৮৪০’ সিনেমা।
সিনেমাটি দেখার আগে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছেন দুই উপদেষ্টা মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদের সময়ে আমরা অনেক কথা বলতে পারিনি, এখন বলার সময় এসেছে। ফারুকী ভাই সিনেমাটা বানিয়েছেন বলে তাকে ধন্যবাদ জানাই। আশা করছি, সামনের দিকে এ ধরনের কাজ আরও বেশি দেখতে পাব।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সাংস্কৃতিক লড়াইটা দীর্ঘ সময়ের। ফারুকী ভাইয়েররা লড়াইটা করে এসেছে। আশা করি, ‘৮৪০’ সিনেমাটাও ‘৪২০’-এর মতো সবার মধ্যে সাড়া জাগাবে। আগামীর সাংস্কৃতিক লড়াইয়ে ফারুকী ভাই আরও অবদান রাখবেন।
বিগত সরকারের আমলে চ্যালেঞ্জ নিয়ে সিনেমা নির্মাণ প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ফিল্ম মেকাররা কাজের মধ্য দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারেন। এখানে ক্ষমতাকে স্যাটায়ার দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি। স্বৈরশাসকে টেকডাউন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিদ্রূপ। সেটা আমরা ব্যবহার করেছি। ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় থাকলে সিনেমাটি রিলিজ হতো না। কারণ, ‘শনিবার বিকেল’ নিয়ে দেখেছি কী হয়েছে। সবচেয়ে বড় কথা, সিনেমাটা রিলিজ হচ্ছে।
‘৮৪০’ এ অভিনয় করেছেন নাসিরুদ্দিন খান। ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকেও।
‘৮৪০’ এ অভিনয় করেছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এছাড়াও দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকেও। তারাও সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন।
প্রসঙ্গত ‘৮৪০’ সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা ইন অ্যাসোসিয়েশন উইথ ইম্প্রেস টেলিফিল্ম। আগামী ১৩ ডিসেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘৮৪০’ টেলিভিশন ও ওটিটিতেও মুক্তি পাবে। তবে কবে ও কখন, সেটাও জানিয়ে দেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories