শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেপরোয়াভাবে ঢাকা ছাড়ছে মানুষ, সড়কে তীব্র যানজট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৮১ বার

দেশে করোনা সংক্রমণের ভয়ানক অবস্থা চলছে। প্রতিদিন মৃত্যুসংখ্যা দুইশর ওপর। ঈদ উপলক্ষে লকডাউন শিথিল করা হয়েছে। বারবার বলা হচ্ছে, নিজ জায়গায় অবস্থান করতে। কিন্তু কে শোনে কার কথা! আজ সোমবার ঈদের একদিন আগে ঢাকার প্রধান সড়কগুলোয় প্রচণ্ড যানজট দেখা গেছে। বিমানবন্দর সড়কে গাড়ির চাকা ঘুরছে না। যত্রতত্র গাড়ি দাঁড়িয়ে যাত্রী তুলছে। করোনাবিধি অনুযায়ী অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা থাকলেও কেউ সেটা মানছে না। 

আজ সকালে মিরপুর কালশী থেকে ইসিবি চত্ত্বর হয়ে বিমানবন্দর সড়কে দেখা গেছে হাজার হাজার গাড়ির লম্বা সারি। স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। দূরপাল্লার বাসগুলো যত্রতত্র দাঁড়িয়ে ডেকে ডেকে যাত্রী তুলছে। অনেক যাত্রীকে হাতে- কাঁধে লাগেজ নিয়ে হাঁটতেও দেখা যাচ্ছে। বারবার ঘোষণা দেওয়া হচ্ছে ২৩ তারিখ থেকে পুনরায় লকডাউন শুরু হবে। তার আগে সরকারি কর্মকর্তাদের কর্মস্থলে থাকার নির্দেশও আছে। এত এত মানুষ ঢাকা ছাড়ছে, ২৩ তারিখের মাঝে সবাই ফিরতে পারবে- পরিস্থিতি সেটা বলছে না। 

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত) করোনায় আক্রান্ত হয়ে ২২৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৭৮ জন। আগের দিনের তুলনায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ৩৯ হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯.০৯ শতাংশ। গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে করোনা। তারপরেও মানুষের ভ্রুক্ষেপ নেই। পাগলের মতো তারা ছুটছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories