বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট কার্যালয়ে ঢুকে পরিচালককে পেটাল দুর্বৃত্তরা মেট্রোরেলের দুই প্রকল্পে ১ বিলিয়ন ডলারের কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর কুমিল্লায় হাসপাতালে চিকিৎসকের অনুপস্থিতি, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফাটা বাঁশের চিপায় পড়েছেন গোলাম পরওয়ার : রাশেদ খান প্রকাশ্যে ভারতে বিরোধীতা করলেও তলে তলে আঁতাত করছে জামায়াত: আবু হানিফ বিদ্যুৎ খাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আওয়ামী লীগ: রিজভী রাজধানী ঢাকার গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি এ এম এম নাসির উদ্দিন রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

পোলো শার্ট পরা ছবির ছোট্ট ছেলেকে চিনেছেন? তিনি এখন তারকা অভিনেতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার

তারকাদের লাইফস্টাইল ও ব্যক্তিজীবন নিয়ে বরাবরই কৌতূহল বেশি থাকে নেটিজেন ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের। প্রিয় তারকা কীভাবে তার দৈনন্দিন জীবন পরিচালনা করেন, পর্দার বাইরে কেমন তার ফ্যাশন স্টাইল সবই জানতে চান ভক্তরা। এছাড়া আবার স্কুল-কলেজ জীবনের প্রেম-ভালোবাসা নিয়েও আগ্রহ দেখা যায় তাদের।
এছাড়া কখনো কখনো আবার প্রিয় তারকা ছোটবেলায় দেখতে কেমন ছিলেন, ছবিতে কেমন, তাও জানতে চান অনেকে। এ কারণে কখনো সোশ্যাল মিডিয়ায় যদি পছন্দের তারকা বা তার পরিবারের কেউ কোনো ছবি পোস্ট করেন, তা সঙ্গে সঙ্গে ভাইরাল হয়। সম্প্রতি এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
লাল-নীলসহ নানা রঙের পোলো শার্ট পরা ছবির ছোট্ট এই ছেলে এখন ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেতা। আর তার মা-ই এ ছবিটি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ওপার বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পর্দায় যতটা জনপ্রিয় তিনি, তেমনই আলোচিত। আবার প্রেম-ভালোবাসার জীবন নিয়েও চর্চিত তিনি। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন―প্রথম সিরিয়াল ‘মিঠাই’র সেটেই নাকি একটি ত্রিকোণ প্রেমের আবহ তৈরি হয়েছিল।
এবার হয়তো চিনতে পেরেছেন ছবির ছোট্ট ছেলেকে। হ্যাঁ, তিনি টালিউড তারকা আদৃত রায়। ক্যারিয়ারের শুরুটা বড়পর্দার মাধ্যমে হলেও পরিচিতি লাভ করেন ছোটপর্দা থেকে। ২০১৮ সালে রাজ চক্রবর্তীর ‘নূর জাহান’ সিনেমায় নূরের চরিত্রে অভিনয় করেছিলেন। এতে তার অভিনয় করেছিলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি।
রাজের এ সিনেমা ছাড়াও পরবর্তীতে অভিমন্যু মুখার্জির ‘প্রেম আমার-২’ সিনেমায় দেখা গেছে তাকে। এরপর টালিউড তারকা দেবের ‘পাসওয়ার্ড’ এবং ‘পরিণীতা’ সিনেমায় অফিস কলিগের চরিত্রেও দেখা গেছে আদৃতকে।
এদিকে এই তারকা ছেলের ছোটবেলার একটি ছবি ফেসবুকে পোস্ট করে তার মা শিক্ষিকা মৌসুমী রায় ক্যাপশনে লিখেছেন, ‘দুষ্টুমিতে সিদ্ধহস্ত, আর সমস্যা তৈরি করতেই ওস্তাদ। আদৌ কি এই ছেলেটা কখনো বদলাবে?’ আর তার এমন পোস্টে মন্তব্যের ঘরে আদৃত লিখেছেন, ‘আমার দিদাও তার মেয়ের ব্যাপারে এই একই কথা বলতো আমায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories