রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

প্রশান্ত মহাসাগরে এফ-২২ বিমান বহর পাঠাচ্ছে আমেরিকা,বাড়ছে উত্তেজনা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৯১ বার

পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তত দুই ডজন এফ-২২ জঙ্গিবিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিমানবাহিনী। দক্ষিণ চীন সাগর ও চাইনিজ তাইপে (তাইওয়ান) নিয়ে যখন ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের উত্তেজনা চলছে, তখন পূর্ব এশিয়ায় রাডার ফাঁকি দিতে সক্ষম এসব জঙ্গিবিমান পাঠাচ্ছে আমেরিকা। 

সিএনএন জানিয়েছে, এসব যুদ্ধবিমান আসন্ন ‘অপারেশন প্যাসিফিক আয়রন-২০২১’ মহড়ায় অংশ নেবে।হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত আমেরিকার প্যাসিফিক এয়ারফোর্স বলেছে, হাওয়াই ও আলাস্কা থেকে চলতি মাসে আনুমানিক ২৫টি এফ-২২ যুদ্ধবিমান গুয়াম ও তিনিয়ান দ্বীপে মোতায়েন করা হবে।

প্যাসিফিক এয়ারফোর্সের কমান্ডার, জেনারেল কেন উইলসবাখ বলেছেন, আমরা আমাদের বাহিনীর আওতাভুক্ত অঞ্চলে একসঙ্গে এত বেশিসংখ্যক যুদ্ধবিমান কখনও মোতায়েন করিনি।

এদিকে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, আমেরিকার পক্ষ থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিপুলসংখ্যক এফ-২২ মোতায়েন করে মূলত চীনকে সতর্ক করতে চায় ওয়াশিংটন। সূত্র: সিএনএন ও দ্যা সান

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories