সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর,বিজিবি মোতায়েন যুবকদের কর্মমুখী করতে হবে, রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি দেশও গড়তে হবে এলডিসি সময় বৃদ্ধি ব্যতিক্রমী, এখন কৃতিত্ব দেখানোর পালা : সিপিডি রুট নিয়ে বিরোধ, তবু আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেপ্তার শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন সোমবার থেকে অটোরিকশা নিবন্ধন, লাইসেন্সের আওতায় আসবেন চালক

ইডেন কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার

রাজধানীর রামপুরা হাইস্কুলের পাশের একটি বাসা থেকে বর্ষা আক্তার বিথী (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞন বিভাগে অনার্স শেষ করেছেন তিনি। শনিবার বিকেল ৪টার দিকে পূর্ব রামপুরা হাইস্কুল গলির ছয়তলা বাসার তিনতলা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবু তারেক দিপু জানান, বিকালে খবর পেয়ে রামপুরার বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও জানান, ওই শিক্ষার্থী ইডেন কলেজের শিক্ষার্থী ছিলেন। তার রুম থেকে দুটি মোবাইল পাওয়া গেছে। একটি মোবাইলে লাইভ চলছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রেমঘটিত কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিথীর মামা আব্দুল মালেক জানান, মৃত বিথী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সিডিখান গ্রামের হাবিবুর রহমান মুন্সির মেয়ে। বিথী ছোট থাকতেই তার বাবা মার বিচ্ছেদ হয়ে যায়। ছোট থেকেই রামপুরা তার খালা নাসিমা বেগমের বাসায় থাকতো। সেখানে থেকে পড়াশুনা করতো। বিথী ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞন বিভাগে অনার্ষ শেষ করে। মাস্টার্সে ভর্তির হওয়ার প্রক্রিয়ায় ছিল। এক ভাই একবোনের মধ্যে বিথী ছিল বড়।
তিনি আরও জানান, দুপুরে বিথী দরজা বন্ধ করে তার ঘরে ছিল। তবে অনেক্ষণ ডাকাডাকির পর দরজা না খুলায় পুলিশে খবর দেয়া হয়। পরে তারা দেখতে পায় দরজার উপরে গ্রীলের সঙ্গে রশি ঝুলছে। সঙ্গে সঙ্গে রশি কেটে দেয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙ্গে বিথীকে ঘরের মধ্যে পরে থাকতে দেখে। শুক্রবার থেকে সে দরজা বন্ধ করে রেখেছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories