শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে গ্রেপ্তার ১২

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৭২ বার

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযানে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব ও বোবা বিরিয়ানির ইরফানসহ ১২ জন মাদক কারবারিকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ভোরে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব এবং ইরফানসহ ১২ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। অভিযানে যৌথবাহিনী গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১টি রিভলভার, ৮ রাউন্ড এ্যামুনেশন, ৫টি চাপাতি এবং ৭টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories