রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁদাবাজি রোধে স্বতঃপ্রণোদিত মামলার ক্ষমতা পাচ্ছে পুলিশ: আইজিপি প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি সংসদ ভবনে সংবিধান সংশোধন কমিটির নবম বৈঠক শুরু ঢাকা-কক্সবাজার রোডে নতুন ট্রেন, জেনে নিন সময়সূচি লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের অফিস স্টাফ পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার-১ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত রয়েছে: রিজভী সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-২

দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২৬৮ বার

দুই ডোজ টিকা নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। কোভিড পরীক্ষা করার পরই তার করোনা শনাক্ত হয়। এক টুইট বার্তায় তিনি নিজেই নিশ্চিত করেছেন।

টুইট বার্তায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, শুক্রবার কিছুটা অসুস্থ বোধ করলে করোনা পরীক্ষা করান। করোনায় আক্রান্ত হওয়ার খবর শনিবার নিশ্চিত করেন তিনি। তবে গুরুতর না হলেও কোভিডের সামান্য উপসর্গ রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এখন আইসোলেশনে রয়েছেন।তিনি বলেন, ‘সামান্য কিছু সমস্যা ছাড়া আমি সুস্থ আছি। ইতিবাচক বিষয় হচ্ছে করোনার প্রতিষেধক দুই ডোজ টিকা সমপন্ন করেছি।’ব্রিটেনে যখন করোনার বিধিনিষেধে শিথিলতা আনতে যাচ্ছে বরিস জনসনের সরকার তখনই আক্রান্ত হলেন তিনি। দেশটির দৈনিক সংক্রমণের হার পাল্লা দিয়েছে বাড়ছে। সোমবার থেকে সামাজিক দূরত্ব এবং মাস্ক পড়ায় বাধ্যবাধকতা থাকছে না।দেশটিতে গত কয়েকদিন ধরেই দৈনিক ৫০ হাজার মানুষ করোনায় শনাক্ত হচ্ছেন। লকডাউন প্রত্যাহার করা নিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসনের পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা উদ্বেগ প্রকাশ করে বলছেন, বিধিনিষেধ তুলে নেওয়া হলে ফলাফল ভয়াবহ হতে পারে। দেশটিতে করোনার সংক্রমণ আবারও বৃদ্ধি পাবে। যদিও বিশেষজ্ঞদের কথা পাত্তা না দিয়েই সিদ্ধান্ত বহাল রেখেছে ব্রিটিশ সরকার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories