বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ২৮১ ইটভাটার ৯০টিই অনুমোদনহীন, ফসলি জমিতে জ্বলছে কাঠ আজ রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে

নতুন ঘোষণা দিল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৭৪ বার

রাজপথ অবরোধ না করার ঘোষণা দিলো আন্দোলনরত তিতুমীর কলেজ শিক্ষার্থীরা। তবে কলেজ ক্যাম্পাসের মূল ফটক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা। সোমবার দিবাগত রাতে এ ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা।
নতুন কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা কোনো ধরনের পরীক্ষায় অংশ নেবেন না এবং সব ক্লাস বর্জন করবেন।
এর আগে বাংলাদেশ সচিবালয়ে সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনার পর বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে কর্মসূচি চলমান রাখার কথা জানান আন্দোলনের সমন্বয়করা
তিতুমীর কলেজ সমন্বয়ক আমিনুল ইসলাম কর্মসূচি চালিয়ে ঘোষণা যাওয়ার ঘোষণা দিয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আলোচনার পর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরে একটি কমিটি গঠন করার জন্য প্রেস রিলিজ তৈরি করে কোন একজন ব্যক্তির ফোনে ওই প্রেস রিলিজ জারি করা হয়নি। আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কোন চক্রান্ত করছেন? ১২ হাজার শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ১৪ জন সরকারের প্রতিনিধির সঙ্গে কথা বলতে এসেছি। আপনারা কি চান আমরা আসামি হয়ে কি ক্যাম্পাসে ফিরে যাই? আপনারা যে কাজটি করেছেন সেটা আমরা আসামির মত হয়েছি।
তিনি বলেন, আমরা কেন আলোচনা করতে আসলাম এটার জন্য শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে হবে। কাজেই আপনারা (সরকার) আমাদের সঙ্গে যে কাজটি করেছেন তা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করিনি। সংশ্লিষ্টদের আচরণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে। কাজেই আমাদের আন্দোলন ছাড়া শিক্ষার্থীদের কাছে যাওয়ার আর কোন রাস্তা নেই। আমরা একটি যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories