মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, যাত্রাবিরতি ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে সন্ধ্যায় রাজধানীতে এনসিপির বিক্ষোভ মিছিল সংসদ সদস্য গাজী নজরুলের ৪ দিন, তার স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর : মাহদী আমিন মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংকটের কারণে সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

কর কাঠামোর সংস্কার না হলে বিদেশি বিনিয়োগ আসবে না

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার

কর কাঠামোর সংস্কার না হলে বিদেশি বিনিয়োগ আসবে না বলে মন্তব্য করেছেন বিদেশি কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি জাবেদ আখতার। রোববার (১৭ নভেম্বর) ব্যবসার পরিবেশ ও সংস্কার নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগ কিন্তু ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট নয়, জ্ঞান-প্রযুক্তি হয়ে এই বিনিয়োগ আসে। তবে নীতিগত দুর্বলতার কারণে স্বাধীনতার পর থেকে প্রত্যাশা অনুযায়ী দেশে বিদেশি বিনিয়োগ আসেনি। কারণ, আমরা এখনো এটিকে একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় আনতে পারিনি। এ জন্য কর কাঠামোর সংস্কার প্রয়োজন।
অন্যদের মধ্যে সিপিডি‘র গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, দেশে বিনিয়োগের পথে সবচেয়ে বড় বাধা দুর্নীতি। আগামী দুই বছর অর্থনীতির জন্য মূল্যস্ফীতি ও দারিদ্র্যতার বৈষম্য নিরসন অন্যতম চ্যালেঞ্জ। সেই সঙ্গে জ্বালানি সরবরাহ সংকট ছাড়াও বেকারত্বের মতো বিষয়গুলো বড় মাথাব্যথার কারণ।
সংলাপে বিগত দিনে অর্থনীতির নানা দুর্বলতার চিত্র তুলে ধরে অন্তর্বর্তী সরকারের কাছে এসব সদস্যা দ্রুত সমাধানের দাবি জানান বেসরকারি খাতের উদ্যোক্তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories