বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু কবি ও দর্শকপ্রিয় অভিনেতা রিফাত চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ শিল্পখাতে সোলারসহ বিকল্প জ্বালানি ব্যবস্থা রাখার তাগিদ রাষ্ট্রপতির ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ, লক্ষ্য ৩০০ মেগাওয়াট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে প্রায় অর্ধশত নেতাকর্মীকে ওমরা হজ্বে পাঠালেন নেত্রকোণার এমপি লুৎফুজ্জামান বাবর দেশের জন্যে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার

অ্যাপল সবসময় চেষ্টা করে আইফো ইউজারদের আলাদা এক্সপেরিন্স দিতে। এ কারণে বিভিন্ন আপডেট নিয়ে আসে। আইফোনের অন্যতম আকর্ষণ সিরি। এটি আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট। সিরির সঙ্গে যেকোনো বিষয় নিয়েই কথা বলা যায়। সে আপনার সব প্রশ্নের উত্তর দিবে এবং ফোনের বিভিন্ন কাজ করে দিবে।
অ্যাপল সম্প্রতি নিজেদের নতুন অপারেটিং সিস্টেম বাজারে এনেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’। অ্যাপল বলছে এই ইন্টেলিজেন্সের সাহায্যে ব্যবহারকারীরা নতুন লেখার টুল, ফটো ক্লিন আপ, প্রায়োরিটি নোটিফিকেশনসহ আরও অনেক নতুন ফিচারের অভিজ্ঞতা পাবেন। আইফোনের ডিজিটাল সহকারী ‘সিরি’কে আরও আধুনিক করেছে অ্যাপল ইন্টেলিজেন্স। তবে অনেকেই জানেন না কীভাবে এই সুবিধা পেতে ‘টাইপ টু সিরি’ ফিচারটি ব্যবহার করতে হবে। ফোবসের প্রতিবেদনে উঠে এসেছে কীভাবে ‘টাইপ টু সিরি’ ফিচার ব্যবহার করা যাবে।
‘টাইপ টু সিরি’ ফিচারটি চালু করবেন যেভাবে: সিরিতে টাইপ করার আগে প্রথমে নিশ্চিত করতে হবে সেটিংটি চালু করা আছে। অ্যাপল ইন্টেলিজেন্স সেটআপ করার সময়ই এটি চালু হওয়ার কথা। তবে, আরেকবার দেখে নেয়া ভালো।
প্রথমে আইফোনের সেটিংস অ্যাপ চালু করুন;
‘অ্যাপল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি’ অপশনে যান;
‘টক অ্যান্ড টাইপ টু সিরি’ অপশনটি বেছে নিন;
নিশ্চিত করুন, ‘টাইপ টু সিরি’ ফিচারের স্ক্রীন টগলটি ‘অন’ করা আছে;
এ ফিচার কেউ ব্যবহার না করতে চাইলে টগলটি বন্ধও করে দিতে পারেন এখান থেকে।
যেভাবে ব্যবহার করবেন
‘টাইপ টু সিরি’ অপশন চালু হলে, আইফোনের নিচের দিকে ডবল-ট্যাপ করে যে কোনো সময় এটি ব্যবহার করতে পারেন। এটি হোম স্ক্রিনে বা ব্যবহার করা হচ্ছে এমন সব অ্যাপে কাজ করে, তাই এটি যে কোন সময়ই চালু করতে পারবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories