বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

চমক নিয়ে আসছে ব্লুটুথ ৬.০ ভার্সন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৫৭ বার

এক স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে ফাইল বা ছবি আদান-প্রদান করতে ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার করেন অনেকেই। কেউ কেউ হেডফোন যুক্ত করে গানও শোনেন। এই ব্লুটুথ প্রযুক্তি কাজে লাগিয়ে চাইলেই অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ওয়াই–ফাই হাব তৈরি করে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করা যায়। এবার নতুন ফিচার নিয়ে আসছে ব্লুটুথ যা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এর প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যবহারকারীদের জন্য নতুন কিছু ফিচার নিয়ে আসছে ব্লুটুথ প্রযুক্তি। নতুন ভার্সন হচ্ছে ৬.০। এই ভার্সনে আরও আপডেট কিছু প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।
খুবশিগগিরই নতুন ভার্সন ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলোতে চলে আসবে বলে জানিয়েছে টেক ওয়েবসাইট ইজুরিও। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই ভার্সনে সব থেকে বড় চমকের নাম চ্যানেল সাউন্ডিং।
যেসব ফোনে ব্লুটুথ ৬.০ থাকবে সেসব ফোনগুলো থাকবে নিরাপদ। এছাড়া দূরত্ব এবং দিকনির্দেশ নির্ভুলভাবে নির্ধারণ করতে পারবে। পেয়ারিং করার আগেই এটি অটোমেটিক অন্য ডিভাইসের ব্লুটুথ স্ক্যান করেতে পারবে। পাশাপাশি ডুপ্লিকেট ডেটা স্ক্যান ও মনিটরিং করতে পারবে ব্লুটুথ ৬।
এছাড়া একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে অটোমেটিক ডোর আনলক করার জন্য হোম অ্যাপ্লায়েন্স তৈরি করতেও সাহায্য করতে পারে ব্লুটুথ ৬। তবে নতুন এই ভার্সনটি সব ধরণের ফোনে পাওয়া যাবে না। শুধুমাত্র স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সঙ্গে কাজ করতে পারে ব্লুটুথ ৬।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories