রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

বিকাশের মাধ্যমে টাকা লেনদেন করতে পারবেন না ইভ্যালিসহ দশটি ই-কমার্স ওয়েবসাইট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১০১ বার

গ্রাহক স্বার্থ সুরক্ষায় ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্সের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করেছে বিকাশ। শনিবার বিকাশের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইভ্যালি ও আলেশা মার্ট ছাড়া বাকি প্রতিষ্ঠানগুলো হলো-ধামাকা শপিং, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদীনের প্রদীপ, কিউকুম, বুম বুম, আদিয়ান মার্ট ও নিডস। গ্রাহক স্বার্থ সুরক্ষায় এসব ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে পেমেন্ট গেটওয়ে সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিকাশের কমিউনিকেশন্স বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, ই-কমার্সের ক্ষেত্রে রেগুলেটর প্রদত্ত পেমেন্ট বিষয়ক নীতিমালাগুলো কার্যকর করতে আমরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। এই সময়ে গ্রাহকদের স্বার্থেই কিছু মার্চেন্টের জন্য বিকাশের পেমেন্ট গেটওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রেগুলেটরের নীতিমালা অনুযায়ী পেমেন্ট সিস্টেম কার্যকর হলে বিকাশ পেমেন্ট গেটওয়ে আবারো চালু করা হবে।
এর আগে এই ১০টি ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন বাতিল করে ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories