বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

টঙ্গীতে ভাগিনাকে রক্ষা করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মামা মৃত্যু শয্যায়

টঙ্গী ((গাজীপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার

টঙ্গীতে ভাগিনাকে রক্ষা করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শাহরিয়ার হোসেন অন্তু (২৪) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। সুইচ গিয়ারের আঘাতে তার ফুসফুস ফুটো হয়ে যাওয়ায় রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে তাকে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বৃস্পতিবার রাত ৯টায় স্থানীয় পাগাড় স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূরে আলম জিকুর ভাগিনা বখাটে রিসাদ ও রিয়াদ বৃহস্পতিবার রাত ৯টায় পাগাড় স্কুলমাঠে তাদের প্রতিবেশী প্রবাসী আজিজুল হাকিমের ছেলে অনিমকে মাঠে বসাকে কেন্দ্র করে মারধর করে এবং আটকিয়ে রাখে। এসময় অনিমের মামা শাহরিয়ার হোসেন অন্তু ও মা সৈয়দা তুলি অনিমকে উদ্ধার করতে গেলে তাদেরকেও মারধর করা হয়। এক পর্যায়ে মাহফুজুর রহমান ওরফে রিসাদ অত্যাধুনিক সুইচ গিয়ার দিয়ে শাহরিয়ার হোসেন অন্তুরের পিঠে আঘাত করলে প্রচন্ড রক্ত ক্ষরণ শুরু হয়। স্থানীয়রা অন্তুকে উদ্ধার করে দ্রুত টঙ্গী জেনারেল হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
আহত অন্তর ভাই সাজ্জাদ হোসেন মিঠু বলেন, আমার ভাই শাহরিয়ার অন্তু বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সন্ত্রাসীদের কবল থেকে ভাগিনা ও বোনকে উদ্ধার করতে গিয়ে সে এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।
ইতিপূর্বেও জিকু ছুরিকাঘাত করে জিল্লুর নামে এক তরুণকে গুরুতর আহত করেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহজালাল এবং জিকুর সামনে ও তাদের ইন্দোনে তার ভাগিনা ওয়ার্ড ছাত্রদল সভাপতি পদপ্রার্থী রিসাদ নেক্কার জনক এ ঘটনা ঘটায়। জিকু গত ৫ আগস্টের পর থেকে তার ভাগিনাদের নিয়ে এলাকায় অধিপত্য বিস্তারের লক্ষে নানা অন্যায় অত্যাচার ও অপকর্ম করে যাচ্ছে। তাদের এমন আচরণে দলের অন্যান্য নেতৃবৃন্দ ভীষণভাবে বিব্রত। অন্তুর জীবন নাশের চেষ্টায় এমন আক্রমের ঘটনায় এলাকাবাসী ও নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।
এ ব্যাপারে নূরে আলম জিকুর সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ থাকে যে, অন্তুকে হত্যার উদ্দেশ্য আক্রমন করার সময়ে স্থানীয় কয়েক বিএনপি নেতাকে জিকুদের সহযোগী হিসেবে দেখা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories