বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

সাবেক দুই সিনিয়র সচিব রিমান্ডে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার

পৃথক দুই হত্যা মামলায় গ্রেপ্তার নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন (সিএমএম) আদালত এ রিমান্ড আদেশ দেন। তাদের মধ্যে হেলালুদ্দীনকে চার দিন ও মোস্তফা কামালকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও মকবুল নামের বিএনপির এক কর্মীকে হত্যার মামলায় হেলালুদ্দীনকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিপক্ষ থেকে রিমান্ডের আবেদন বাতিল করে জামিন চেয়ে আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে হেলালুদ্দীনকে ৪ দিনের রিমান্ডে পাঠান।
এর আগে হেলালুদ্দীনকে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর খুলশী থানার তুলাতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। হেলালুদ্দীন আহমদ ২০১৯ সালে সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে যোগ দেন। পরে গত ২০২০ সালে একই বিভাগে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান।
হেলালুদ্দীনকে গ্রেপ্তার দেখানো মামলার এজাহার থেকে জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
অন্যদিকে গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনকে। তাকে আদালতে হাজির করে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ।আসামিপক্ষ থেকে রিমান্ডের আবেদন বাতিল করে জামিন আবেদন করা হয়। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন নাকচ করে মোস্তফা কামাল উদ্দীনকে ৩ দিনের রিমান্ডে পাঠান।
এর আগে মোস্তাফা কামালকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। তবে নয়াপল্টনে যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories