বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার-২ ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত: জ্বালানি প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট আমলের সব সার ডিলার বাতিল: চিফ হুইপ ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আপিলের ঘোষণা মনিরা শারমিনের এসএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের খোঁজ-খবর নিলেন বিরোধী দলীয় নেতা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে, দেশে ভরি কত নতুন করে হরমুজ প্রণালি নিয়ে কঠোর নির্দেশনা দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ পুলিশের ইউনিফর্ম পরিবর্তন প্রক্রিয়া বন্ধ চেয়ে আইনি নোটিশ কৃষি উৎপাদন খরচ কমাতে মাঠ পর্যায়ে ন্যানো-ইউরিয়া সারের সফলতা

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন চমক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৬৬ বার

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী জনপ্রিয়। এর অন্যতম কারণ মাধ্যমটি সহজে ব্যবহার করা যায়। বার্তা বিনিময়ের পাশাপাশি অডিও ও ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফলে ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার আনছে জনপ্রিয় এ অ্যাপটি।
প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট গেজেট ৩৬০ এর প্রতিবেদন থেকে জানা গেছে, ব্যবহারকারীদের সুবিদার্থে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের মত বিশেষ ফিচার আনতে যাচ্ছে। এছাড়া নতুন ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করছে অ্যাপটি। নুতন ফিচারের নাম দেয়া হয়েছে স্ট্যাটাস আপডেট। এর ফলে ব্যবহারকারী অ্যাপটিতে নিজের পছন্দ মত স্ট্যাটাস দিয়ে ইনস্টাগ্রামের মত মিউজিক যুক্ত করতে পারবে।
এতে আরও বলা হয়, খুব শিগগিরই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। তবে বর্তমানে হোয়াটসঅ্যাপের এই বৈশিষ্ট্যটি বর্তমানে পরীক্ষানিরীক্ষার পর্যায়ে রয়েছে। এছাড়া অ্যান্ড্রয়েড ২.২৪.২২.১১ সংস্করণে এই বিশেষ ফিচার দেখো গেছে। হোয়াটসঅ্যাপ আইওএস অর্থাৎ আইফোন ব্যবহারকারীদের জন্যও এমন একটি ফিচার আসতে চলেছে।
এদিকে সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ট্যাগিং ফিচার চালু করেছে। এর ফলে ব্যবহারকারীরা চাইলেই এখন পছন্দের কাউকে তার স্ট্যাটাসে ট্যাগ করতে পারেন। এতে করে সেই পোস্ট বিশেষ করে যাকে ট্যাগ করা হল, তার সঙ্গে রি-শেয়ার হবে। তবে সেই পোস্টে কাকে ট্যাগ করা হয়েছে তা শো করবে না হোয়াটসঅ্যাপ। এছাড়া একজন ব্যবহারকারী তার প্রতিটি স্ট্যাটাস ৫ জনকে ট্যাগ করতে পারবে। এবং যাদের ট্যাগ করা হবে আলাদাভাবে শুধু তাদের কাছেই নোটিফিকেশন যাবে।
এছাড়া স্ট্যাটাস আপডেট লাইক করার সুবিধাও না কি থাকছে। বাটনে একটা মাত্র ট্যাপ স্রেফ দরকার-তাতেই পছন্দের স্ট্যাটাস লাইক হয়ে যাবে। এখানেও প্রাইভেসি বজায় থাকবে। যার স্ট্যাটাস লাইক করা হবে, সেই পোস্টে এই লাইক শো হবে না, শুধু ওই ব্যক্তি নোটিফিকেশন পাবেন এবং একা তিনিই এটা দেখতে পাবেন। মেটা এআই ভয়েস মোড ফিচার নিয়েও কাজ চলছে যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন ইউজার। জানা গিয়েছে, এক্ষেত্রে ব্রিটিশ এবং আমেরিকান দুই অ্যাকসেন্টই রাখা হবে মেটা এআই ভয়েস মোডে, যাতে কারও বুঝতে অসুবিধা না হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories