বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

গাজীপুরের পূবাইলে ব্যাটারির চালিত ইজিবাইক ছিনতাইকালে ৪ ছিনতাইকারী ধাঁরালো অস্ত্রসহ গ্রেফতার

রাজু হোসেন, পুবাইল
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৪৪৮ বার

গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ অভিযান চালিয়ে হায়দরাবাদ রমনী কুমার পৈত স্কুলের সামনে পাকা রাস্তার উপর এলাকা হইতে ০৪ জন আসামীকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) বিভাগ মোঃ আলমগীর হোসেন।
ঘটনার বিবরণে জানা যায়, ইজিবাইক চালক মোঃ রাসেল (৩০), পিতা-মোঃ আব্দুল বাশার শেখ, মাতা-মোছাঃ জহুরা বেগম, স্থায়ী সাং-নন্দেরপাড়া, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর এ/পি সাং-কুদাব বাগিচা, ওয়ার্ড নং-৪০, থানা-পূবাইল, বৃহস্পতিবার রাত অনুমান ১১.০০ টায় গাজীপুরের পূবাইল থানাধীন মেঘডুবি হাইস্কুলের সামনে থেকে বাদীর ইজিবাইকে ৫ জন ছিনতাইকারী পূবাইল থানাধীন মেঘডুবি কলের বাজার পাখি গামের্ন্টস এর দুই নাম্বার পকেট গেইটে যাবার কথা বলে ৪০/-টাকা ভাড়া চুক্তি করে। পরে রাত অনুমান সোয়া ১১ টায় পূবাইল থানাধীন মেঘডুবি সাকিনস্থ আমিন মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে ছিনতাইকারীরা পূর্ব পরিকল্পিত ভাবে ইজিবাইকটি থামাতে বলে। বাদী ইজিবাইকটি থামানো মাত্রই ইজিবাইকের পিছনে থাকা ছিনতাইকারী মোঃ রিপন মিয়া (২০), পিতা-শাহাজ উদ্দিন, মাতা-নফুজা বেগম, স্থায়ী সাং-হলদিবাটা, থানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুর এ/পি সাং-বনমালা শান্তিবাগ, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর, ধারালো চাইনিজ কুড়ালসহ অপর ছিনতাইকারী মোঃ আহসান উল্লাহ (১৯) ধাঁরালো ছুরি বাহির করিয়া বাদীর গলায় ও পেটে ধরিয়া ইজিবাইক থেকে বাদীকে মাটিতে নামাইয়া ছিনতাইকারী আলিফ আহম্মেদ (১৯), পিতা-মোঃ রাজু, মাতা-হেলেনা বেগম, স্থায়ী সাং-মোহনপুর, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর এ/পি সাং-বনমালা শেখপাড়া, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর,ছিনতাইকারী মোঃ সাকিব (১৯), পিতা-মোঃ জুয়েল, মাতা-মোসাঃ সুমি আক্তার, সাং-বনমালা শান্তিবাগ, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুরসহ অজ্ঞাতনামা ০১ জন ছিনতাইকারী বাদীকে চড় থাপ্পর দিয়ে সকলে আতঙ্ক সৃষ্টি করে এবং ভয়ভীতি প্রদর্শন পূর্বক বাদীকে ধাক্কা দিয়া রোডের পাশে ফেলে দিয়ে ইজিবাইকটি ছিনাইয়া নেয় এবং দ্রুত শুকুন্দিরবাগ এর দিকে রওনা দিলে বাদীর ডাক-চিৎকারে আশে পাশের লোকজনসহ ঘটনাস্থলে এগিয়ে আসে।এ সময় পূবাইল থানা পুলিশের রাত্রীকালিন টহলটিমকে খবর দিলে পুলিশ দ্রুত এগিয়ে এসে ছিনতাইকারীদের পিছনে ধাওয়া করে পূবাইল থানাধীন হায়দরাবাদ রমনী কুমার পৈত স্কুলের সামনে পাকা রাস্তার উপর স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ৪ জন ছিতাইকারীকে ইজিবাইকসহ হাতে নাতে গ্রেফতার করে এবং ০১ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ধৃত ছিনতাইকারী ও পলাতক ছিনতাইকারীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে পূবাইল থানার মামলা নং-১৮, তারিখ-২৫/১০/২৪ খ্রি: ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধন/২০১৯) রুজু শেষে আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
টঙ্গী ও পূবাইল এলাকায় প্রায়ই ইজিবাইক ও সিএনজি ছিনতাইসহ চালক নিহতের ঘটনা ঘটে থাকে বলে স্থানীয়রা জানান।
পুবাইল থানার অফিসার্স ইনচার্জ মো. আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পলাতক অজ্ঞাত ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories