শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় দল থেকে বাদ টি-টোয়েন্টি বিশ্বকাপ কাঁপানো তারকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৭৭ বার

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছিল যুক্তরাষ্ট্র। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে আয়োজিত টুর্নামেন্টটিতে অংশ নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল স্বাগতিক যুক্তরাষ্ট্র। আসরে দুর্দান্ত খেলে তারা সুপার এইটও নিশ্চিত করে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে রেকর্ড রান তাড়া করে জয় তুলে নেয় তারা। আর দ্বিতীয় ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে পরাজিত করে অঘটনের জন্ম দেয় যুক্তরাষ্ট্র।
দুই ম্যাচেই ব্যাটিংয়ে ঝড় তোলেন অ্যারন জোন্স। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে অপরাজিত ৯৪ রানের পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন অপরাজিত ৩৬ রান। এতে করে বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজিদের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। আর সেটিই তার জন্য কাল হয়েছে।
আয়োজক হিসেবে কোনো বাছাই ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারলেও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে যুক্তরাষ্ট্রকে পার করতে হবে বাছাইপর্ব।
শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ লিগ-২ এর ম্যাচ। সে ম্যাচের জন্য বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্কোয়াড ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। আর সেই স্কোয়াডে রাখা হয়নি অ্যারন জোন্সকে। খবর ক্রিকেট পাকিস্তান
কারণ ক্যারিবীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের সঙ্গে চুক্তি রয়েছে তার। জাতীয় দলের চেয়ে ক্লাবকে প্রাধান্য দেয়ায় জোন্সকে যুক্তরাষ্ট্রের স্কোয়াডে রাখা হয়নি।
জাতীয় দলকে বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজিদের প্রাধান্য দেয়ার প্রবণতা সাধারণত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মধ্যে দেখা যায়। কিন্তু বিশ্ব ক্রিকেটের নবাগত একটি দলের খেলোয়াড়ের এমন চিন্তা ধারণা ভাবাচ্ছে সবাইকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories