শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৬৭ বার

টঙ্গীতে ময়না বেগম (৩৮) নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. আলমের বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে টঙ্গীর পূর্ব থানাধীন মিরাশ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযুক্ত আলম পলাতক রয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ময়না বেগম ফরিদপুর জেলার ভাঙ্গা থানার দুপপাশা গ্রামের মৃত আয়নাল মাতবরের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে মিরাশ পাড়া এলাকায় জনৈক সফিউরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে আলম তার স্ত্রী ময়নাকে রাতের কোনো এক সময় শ্বাসরোধ করে হত্যার পর বালিশ চাপা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ কায়সার আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। নিহতের পলাতক স্বামী আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories