সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

পাকিস্তান দলে নিজের প্রয়োজন নেই জানিয়ে যা বললেন আফ্রিদি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৮৭ বার

বুমবুম খ্যাত পাকিস্তানের সাবেক এই অধিনায়ক হঠাৎ সোশ্যাল মিডিয়ায় জানালেন পাকিস্তান দলে তার প্রয়োজন নেই। যেদিন ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ২৩২ রানের ইনিংস খেলেছে পাকিস্তান, সেদিনই এমনটা জানিয়েছেন তিনি।

গত শুক্রবার বাবর ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ৬ উইকেটে ২৩২ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। লিভিংস্টোনের সেঞ্চুরিতে লম্বা সময় আশা বাঁচিয়ে রাখা ইংল্যান্ড গুটিয়ে যায় ২০১ রানে। যার ফলে ৩১ রানে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এগিয়ে যায় পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টিতে পূর্ণ শক্তির ইংল্যান্ডকে এভাবে পরাস্ত করে পাকিস্তান। তবে এত বড় জয় সত্ত্বেও এক পাকিস্তানি কিংবদন্তিকে না দেখতে পেয়ে হতাশই হন কিছু পাকিস্তান সমর্থক। শহিদ আফ্রিদির নাম লেখা জার্সি পরা এক নারী ভক্তের ছবি দিয়ে এক সাংবাদিক লেখেন, ‘ওরা আপনাকে মিস করছে বস।’

বিষয়টি মুখ খুলেছেন আফ্রিদি। তিনি জবাবে খানিকটা মজের ছলে লেখেন, ‘ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় না আজ দলের আমার কোন প্রয়োজন আছে। ২৩২ রানে ছক্কার যথেষ্ট বুম বুম দেখা গেছে।’ তবে শহিদ না হলেও আরেক আফ্রিদি কিন্তু বল হাতে ট্রেন্ট ব্রিজে জ্বলে ওঠেন। শহিদের হবু জামাই শাহিন আফ্রিদি তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories