শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৭৪ বার

মিরপুরে অনুষ্ঠেয় প্রথম টেস্টে টসটা কেমন গুরুত্বপূর্ণ হবে, তা নিয়ে একটা প্রশ্ন ছিল আগের দিন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন সেটা গুরুত্বপূর্ণ, তবে তা নিয়ন্ত্রণের বাইরে।
সে গুরুত্বপূর্ণ টসটা বাংলাদেশের পক্ষেই গেল। মিরপুরের স্পিনবান্ধব উইকেটে সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়নি দলের। টস জিতে বাংলাদেশ সিদ্ধান্তই নিয়েছে ব্যাটিংয়ের।
সবশেষ টেস্ট থেকে একটা পরিবর্তন নিশ্চিতই ছিল বাংলাদেশ দলে। সাকিব আল হাসান খেলতে পারছেন না এই টেস্টে। তার জায়গায় দলে এসেছেন জাকের আলী অনিক।
এছাড়াও আরও দুটো পরিবর্তন এসেছে দলে। এক পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। খালেদ আহমেদ বাদ পড়েছেন, তার জায়গায় দলে এসেছেন নাঈম হাসান।
পরিবর্তন আসছে ওপেনিং জুটিতেও। জাকির হাসান বাদ পড়েছেন, তার জায়গায় দলে ঢুকেছেন মাহমুদুল হাসান জয়।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ-
এইডেন মার্করাম, টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথিউ ব্রিটজকে, কাইল ভেরাইন্নে, ওয়াইন মুল্ডার, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ডেন পিয়েট।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories