বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া সৌদির পাশে মালয়েশিয়া ॥ পবিত্র নগরীর নিরাপত্তা হুমকির যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য: আনোয়ার মালয়েশিয়া দিবসে ঐক্য-সম্প্রীতি ও সমতার আহ্বান রিকন্ডিশন্ড ইভি আমদানি নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশজুড়ে বারভিডার কর্মসূচি না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন একনেকে অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব চীনসহ এশিয়ার দেশগুলোতে স্বাস্থ্য সহযোগিতা জোরদারে ৪ অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

এনা পরিবহনে লাখ টাকার মাদক চালান, গাঁজাসহ আটক-২

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার

এনা পরিবহনের বাসে করে মাদক চালানের সময় গাজীপুর মহানগরের পূবাইল থেকে ৫ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। থানার এস আই হুমায়ুন কবিরের নেতৃত্বে এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুবাইল ৪১নং ওয়ার্ডের কাজিপাড়া এলাকার টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক মহাসড়কে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের দুটি বাসে দুই যাত্রীর দেহ তল্লাশি করে ৫ কেজি গাঁজাসহ ওই দু’জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোহাম্মদ জাকির হোসেন (২৮), হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মধ্য ডুলনা গ্রামের সাহাজউদ্দিনের ছেলে, অপরজন একই এলাকার অনু মিয়ার ছেলে মারুফ মিয়া(১৮)।
এ বিষয়ে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। উদ্ধারকৃত ৫ কেজি গাঁজার বাজার মূল্য ১লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ।গ্রেফতাকৃতরা জানান, উক্ত গাঁজা টঙ্গীর স্টেশন রোডে নামার কথা ছিলো।
পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, গাঁজা জব্দ করে দু’জনকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।এনা পরিবহনের গাড়ী আটক হয়েছে কি সে বিষয়ে কোন মন্তব্য করেননি থানা পুলিশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories