সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

রংপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত- ৬

জেলা প্রতিনিধি, রংপুর
  • আপলোডের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৩৪৪ বার

রংপুরের মিঠাপুকুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই বাসের অন্তত ৫০ জন যাত্রী। রবিবার (১৮ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদীপুকুর বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক একেএম সামসুজ্জোহা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি।স্থানীয় বাসিন্দাদের সুত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা সেলফি পরিবহনের সঙ্গে রংপুর থেকে ঢাকাগামী জোয়ানা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সেলফী পরিবহনের চালকসহ ঘটনাস্থলেই ৬জনের মৃত্যু হয়। আহত হয়েছে অন্তত ৫০ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ঠিকানা জানা যায়নি।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান মশিউর রহমান জানান, উদ্ধার অভিযান চলছে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories