বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী

অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৭০ বার

১২ জন বিচারপতিকে ‘চায়ের আমন্ত্রণ’ জানিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে তাদের প্রধান বিচারপতির দপ্তরে যাওয়ার কথা ছিল।এই ১২ জন বিচারপতির বিরুদ্ধে নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।
‘চায়ের আমন্ত্রণ’ জানিয়ে সেই ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। বুধবার দুপুরে প্রধান বিচারপতি তাদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।
এদিকে, আওয়ামীপন্থী বিচারপতিদের অপসারণসহ তিন দাবিতে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে এ আল্টিমেটাম দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক বলেন, হাজার হাজার মানুষ আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে। ফ্যাসিবাদের দোসররা শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করে ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’ স্লোগান দেয়। তাদের ন্যূনতম অনুশোচনা নেই। আমরা এক দফার মূল কথা ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ চাই।
সকাল সাড়ে ১০টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হতে থাকেন।
অবস্থানরত শিক্ষার্থীরা ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে—হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত—আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়—ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা—ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই—খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories