শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বরিশালের হয়ে বিপিএল লেখবেন শান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার

জাতীয় দলের অধিনায়ক এবং ‘এ’ ক্যাটাগরিতে থাকলেও কোনো দল তাকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি। অবশেষে ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে দেখা যাবে টাইগার দলপতি নাজমুল হাসান শান্তকে।
সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট।
গত বিপিএল সিলেট স্ট্রাইকার্সের হয়ে ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শান্ত। ১২ ইনিংসে রান করেছিলেন ১৭৫, গড় ১৪.৫৮। সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল টি-টোয়েন্টিতে তার ব্যাটিংয়ের ধরন নিয়ে। টুর্নামেন্টে শান্তর স্ট্রাইকরেট ছিল ৯৩.৫৮ এবং ছিল না কোনো ছক্কা।
জাতীয় দলের অধিনায়কত্ব করলেও, দলটির নেতৃত্ব ছিল মাশরাফীর হাতে। তবে ২০২৩ বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন তিনি, হাতে তুলেছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। কিন্তু পরের মৌসুমেই মুদ্রার উল্টো পিঠ দেখেছিলেন শান্ত।
এবার বরিশালের হয়ে বিপিএল মাতাবেন শান্ত। সেই সঙ্গে ব্যাট হাতে নিজের সেরাটা দেওয়ায় থাকবে মূল লক্ষ্য।
উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের ১১তম আসর। এবারের বিপিএলে তিনটি দলে পরিবর্তন এসেছে। ঢাকা ও চট্টগ্রামের পুরোনো ফ্র্যাঞ্চাইজি ফিরে এসেছে বিপিএলে। থাকছে না কুমিল্লার কোনো দল। নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যাবে রাজশাহী থেকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories