শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাহমুদউল্লাহকে বিদায়ী সংবর্ধনা দিল টাইগাররা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৭৪ বার

বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে ভারত। তাই হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা। আর এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।
শনিবার হায়দরাবাদের ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
মাঠে নামার আগে মাহমুদউল্লাহকে বিদায় সংবর্ধনা দিয়েছে দলের ক্রিকেটাররা। যার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যেখানে দেখা যাচ্ছে ক্রিকেটাররা গোল হয়ে দাঁড়িয়ে রয়েছেন। আর মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ সময় রিয়াদের সঙ্গে কথা বলতে দেখা যায় জাতীয় দলের আরেক সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল খান। ভারত সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন তিনি।
অন্য একটি ছবিতে দেখা যায় মাহমুদউল্লাহর হাতে একটি ক্রেস্ট তুলে দিচ্ছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ভারতকে এই ম্যাচে হারিয়ে মাহমুদউল্লাহর বিদায়টা রাঙাতে চান এই টাইগার অধিনায়ক।
উল্লেখ্য, দেশের হয়ে নিজের ১৪১তম ম্যাচ খেলতে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। করেছেন ২ হাজার ৪৩৬ রান। বল হাতে পেয়েছেন ৪০ উইকেট। নিজের শেষটা কেমন রাঙাতে পারেন হায়দরাবাদের মাঠে, এখন সেটারই অপেক্ষা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories