সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বিপিএলে সিলেটের হয়ে খেলবেন সাকিব-জাকির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হওয়ার আগেই সরাসরি ভিত্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও আসন্ন একাদশ আসরে নেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে নতুন করে ফিরেছে রাজশাহী। মালিকানা বদল হয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজিরও। তবে পুরোনো মালিকানায় থাকছে সিলেট স্ট্রাইকার্স।
আর দলটিতে আসন্ন আসরের জন্য দুই জন দেশি ক্রিকেটারকে রিটেইন করেছে তারা। টাইগার পেসার তানজিম হাসান সাকিব এবং ওপেনার জাকির হাসানকে যুক্ত করেছে তারা। যদিও প্রধান কোচের ভূমিকায় কে থাকবেন সেটি এখনো জানা যায়নি। এছাড়া বিদেশি কোটায় খেলবেন কারা সেটাও নিশ্চিত নয়।
প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়ানোর কথা রয়েছে বিপিএলের একাদশ আসর। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর।
তার আগে খেলোয়াড়দের মূল্য তালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছে। যেখানে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories