শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে প্রেমিকার অনশন

গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার

গাইবান্ধার পলাশবাড়ী ১নং কিশোরগাড়ী ইউনিয়নের জাইতরবালা গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে প্রেমিক অনশন করছেন।
সরেজমিনে গিয়ে জানা যায় পলাশবাড়ীর ১নং কিশোরগাড়ী ইউনিয়নের জাইতরবালা গ্রামের শরিফুলের পুত্র বিপ্লব মিয়া ওরফে বদের মিয়া (২৬) সাথে একই গ্রামের ফিরোজ মাহমুদের মেয়ে ফারজানার আক্তার বিনার (২২) মধ্যে দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত কিছুদিন পূর্বে প্রেমিক বিপ্লব প্রেমিকা ফারজানার বাবা ঢাকায় থাকার সুযোগে গভীর রাতে ফারজানার ঘরে ঢুকে পরে। বিষয়টি ফারজানার মা দেখে ফেলায় প্রেমিক বিপ্লব ফারজানার মাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। বিষয়টি ফারজানার মা বিপ্লবের পরিবারকে জানালে তারা ব্যবস্থা নিবেন বলে ফারজানার পরিবারকে আশস্থ করেন। ফারজানার মা আরোও বলেন, বিষয়টি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিক বার মিটিং করেও কোন ফয়সালা করতে পারেন নি।
শুধু টালবাহনা করে আসছেন। বাধ্য হয়ে আমার মেয়ে ফারজানা বিপ্লবের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন। প্রেমিকা ফারজানার সাথে কথা বললে তিনি জানান, বিপ্লব আমাকে বিয়ে করবে বলে আমার সাথে শারিরীক সম্পর্ক করেছে ও আমার সব কিছু শেষ করেছে ও আমাকে বিয়ে না করলে আমি ওর বাড়িতে আত্নহত্যা করবো বলেও জানান ফারজানা। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
এব্যাপারে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে মেয়ের বাড়ীতে রেখে আসেন এবং ৫ অক্টোবর শনিবার বিপ্লব এবং ফারজানার মধ্যে বিবাহ করাবেন বলে জানান বিপ্লবের পরিবার।
জাইতর বালা গ্রামের স্হানীয় বাসিন্দারা জানান, ঘটনাটি সত্য, আমরা চাই মেয়েটিকে বিবাহের মাধ্যমে এলাকায় শান্তি ফিরে আসুক।।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories