শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘গোপন বৈঠকে’ খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা, শেখ হাসিনার নামে মামলা

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৭২ বার

২০১৩ সালে বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে অংশ নিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাধা দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ শুক্রবার সাবেক ছাত্রদল নেতা শরীফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় এই মামলা করেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ১ নম্বর এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ২ নম্বর আসামি করা হয়েছে।
এ ছাড়া এ মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম।
এজহারে উল্লেখ করা হয়, মামলার আসামিরা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নেন যে, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর যে কোনোভাবে খালেদা জিয়াকে বাসা থেকে বের হয়ে সমাবেশে অংশ নিতে দেওয়া যাবে না। পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে আসামিরা মরণাস্ত্র, লাঠি, বন্দুক, টিয়ারসেলসহ যুদ্ধ ক্ষেত্রের মতো সজ্জিত হয়ে গুলশান-১ ও ২, বনানী, বারিধারা ডিওএইচএস ও আমেরিকান দূতাবাসসহ আশপাশের এলাকায় র‍্যাব, পুলিশ ও ডিবিসহ ২৮ ডিসেম্বর থেকে অবস্থান নেয়। সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অস্ত্রের মহড়া দেয়। সে সময় আশপাশের বিএনপি নেতাকর্মীদের মারধর ও গণহারে গ্রেপ্তার করা হয়।
এতে আরো বলা হয়, ২৮ ডিসেম্বর খালেদ জিয়ার গুলশান অফিসের সামনে কয়েকটি বালুর ট্রাক রাখা হয়। অফিসের গেট বন্ধ করে দেওয়া হয়। খালেদা জিয়া যেন সমাবেশে অংশ নিতে না পারেন সেজন্য রাস্তায় ত্রাস সৃষ্টি করা হয়।
এতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, যা সংবিধান পরিপন্থি ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন।
এতে বলা হয়, সমাবেশে অংশ নিতে খালেদা জিয়া বারবার বের হওয়ার চেষ্টা করলে আসামিরা বের হতে বাধা দেন। ওইদিন বাসভবনের সামনের দুইপাশের রাস্তায় বালুর ট্রাক দিয়ে বাধা সৃষ্টি করা এবং খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয় বলেও এজহারে উল্লেখ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories