শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রান আউট নিয়ে তর্কে জড়ালেন ভারত অধিনায়ক

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৭৫ বার

হার দিয়ে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ রানে হেরেছে হারমানপ্রীত করের দল। এই ম্যাচটি বিতর্কেরও জন্ম দিয়েছে। সেটা অ্যামিলিয়া কারের রান আউটকে কেন্দ্র করে।গতকাল শুক্রবার ভারত-নিউ জিল্যান্ড ম্যাচের প্রথম ইনিংসের ঘটনা।
১৪তম ওভারে দিপ্তি শার্মার শেষ বল লং অফের দিকে খেলে এক রান নেন অ্যামিলিয়া। বল ধরে থ্রো না করে নিজের হাতে রেখেই উইকেটের কাছে আসতে থাকেন হারমানপ্রিত। তখন ‘ওভার’ ডেকে দিপ্তিকে ক্যাপও ফেরত দিয়ে দেন আম্পায়ার।কিন্তু দ্বিতীয় রানের সুযোগ ভেবে দ্রুত দৌড় শুরু করেন অ্যামিলিয়া ও সোফি ডিভাইন।
দ্রুত দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় ক্রিজে পৌঁছতে পারেননি না অ্যামিলিয়া কার। এর আগেই হারমানপ্রিতের থ্রো ধরে স্টাম্প এলোমেলো করে দিলেন রিচা ঘোষ। আউট ধরে নিয়ে ড্রেসিং রুমের দিকে হাঁটা ধরেন অ্যামিলিয়া। সীমানার কাছে তাকে থামান চতুর্থ আম্পায়ার। জানালেন আউট হননি অ্যামিলিয়া, আগেই ‘ডেড’ হয়ে গেছে বল।
এই ঘটনা মেনে নিতে পারেননি হারমানপ্রিত। প্রথমে মাঠের দুই আম্পায়ার, পরে সীমানার কাছে গিয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গেও উত্তেজিত হয়ে কথা বললেন ভারত অধিনায়ক। তবে শেষ পর্যন্ত অ্যামিলিয়ার পক্ষেই থাকে সিদ্ধান্ত। কারণ দ্বিতীয় রান নিতে শুরুর আগেই ‘ওভার’ ডেকে ফেলেছিলেন আম্পায়ার।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ‘ডেড’ বল ও ‘ওভার’ ডাকার ঘটনায় কয়েক মিনিট বন্ধ থাকে খেলা। ভীষণ ক্ষুব্ধ হলেও আম্পায়ারের সিদ্ধান্ত মেনে খেলা শুরু করে হারমানপ্রিতের দল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories