রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

শায়লা সাথীর জীবনের গল্পে নির্মিত হল নাটক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৮৮ বার

ছোট পর্দার প্রতিশ্রুতিশীল অভিনয়শিল্পী শায়লা সুলতানা সাথী। নিজের অভিনয়ের দক্ষতা ও সাবলীল অভিনয়ের মাধ্যমে পেয়েছেন ব্যাপক দর্শকপ্রিয়তা।
এবার এই অভিনয়শিল্পীকে দেখা গেছে নিজের জীবনে ঘটে যাওয়া গল্পে নির্মিত একটি নাটকে। যা ইতিমধ্যেই অর্ধকোটির বেশি দর্শক দেখে ফেলেছেন।
সাথীর জীবনের গল্পে নির্মিত ‘প্রথম প্রেমের চিঠি’ নাটকটি গত ২৩ সেপ্টেম্বর ভাওয়াল ড্রামা নামের একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।
শাকিল হুসাইনের চিত্রগ্রহণ ও পরিচালনায় শায়লা সাথীর বিপরীতে অভিনয় করেছে তরুন প্রজন্মের আরেক দর্শকপ্রিয় অভিনয়শিল্পী রাফসান ইমতিয়াজ। নাটকটিতে আরো অভিনয় করেছেন, এম কে এইচ পামির, দিশা, হাসিবসহ আরো অনেকে।
নিজের জীবনের গল্পে নির্মিত নাটক প্রসঙ্গে শায়লা সাথী জানান, আমার স্কুল জীবনের সময়ে প্রতিদিন একটা ছেলে আমাকে ফলো করতো, আমার বাসায় চিঠি দিয়ে যেত। আর চিঠিটা একটা ফুলের তোরায় দিত। ঐ চিটি আমি সংগ্রহ করা শুরু করি। আর চিঠির ভাষাগুলো সুন্দর হওয়ায় আমারও পড়তে অনেক ভাল লাগত। পড়তে যাওয়ার সময় কোন ড্রেস,কোনো প্রোগ্রামে গেলে কোন ড্রেস বা শাড়ী পড়লে ভাল লাগবে সবকিছুই চিঠিতে লেখা থাকত। ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতো। পুরো বাসা ফুল দিয়ে সাজিয়ে যেত।
ফসোস প্রকাশ করে সাথী আরো বলেন, আমার একটাই আফসোস থেকে গেছে। আর সেটা হলো- সেই মানুষটাকে আমি কখনোই দেখিনি। আর সেও কখনোই সামনে আসত না। অনেকবার আমি চেষ্টা করেছি সেই মানুষটাকে খুঁজে পাবার। কিন্তু খুঁজে পায়নি তাকে। আমি যখন ভার্সিটিতে এডমিশন নিই সেই বছর সে ফুল চিঠি রেখে গিয়েছিল। তবে পরের বছর থেকে এই বিষয়গুলো আর ঘটেনি। তবে সেই মানুষটা কে সেটা না জানার আফসোসটা থেকে গেল। আর মূলত এখনকার যান্ত্রিক শহরে এই ভালোবাসা নেই। তাই ভাবলাম নিজের জীবনের এই গল্পটি স্মৃতি হিসেবেই রেখে দিই। যার ফলশ্রুতিতে এই নাটক তৈরী। আর নাটকটি ইতিমধ্যে দর্শকদের অনেক ভালো লেগেছে বলে আমি আশা করি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories