শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে: আসিফ নজরুল

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৮৬ বার

সাইবার নিরাপত্তা আইন বাতিল করা হবে বলে আশ্বস্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
সাইবার নিরাপত্তা আইন শিগগিরই বাতিল করা হবে জানিয়ে আসিফ নজরুল বলেন, পর্যায়ক্রমে দেশের সব কালাকানুন বাতিল করা হবে। ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টে (ডিএসএ) হওয়া মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সাইবার আইনে হওয়া ‘স্পিচ অফেন্স’ (মুক্তমত প্রকাশ) সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
একই সঙ্গে এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলেও জানিয়েছে আইন মন্ত্রণালয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories