রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

টঙ্গীর পাগাড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাগাড়ের ৫ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার

গাজীপুর মহানগরের টঙ্গীর পাগাড় স্যোসাইটি মাঠ এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার [৩অক্টোবর] রাত ৯টার দিকে গোপালপুর এলাকার জুনায়েদ,ফয়সাল, রাকিব, সাদেক ওরফে সাঈদ ও রাজনের নেতৃত্বে প্রায় অর্ধশত কিশোর দেশীয় ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে দুই নারীসহ ৩ যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে টঙ্গী পূর্ব থানায় অভিযোগ করা হয়েছে। আহতদের মধ্যে একজনকে স্থানীয় সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃস্পতিবার রাত ৮ টার দিকে গোপালপুর এলাকার বখাটে জুনায়েদ,ফয়সাল, রাকিব, সাদেক ওরফে সাঈদ ও রাজনের নেতৃত্বে ৮/১০ জন কিশোর পাগাড় এলাকার স্যোসাইটি মাঠ এলাকায় গিয়ে এক কিশোরকে মারধর করে এবং স্থানীয় রাজু নামের এক চা দোকানীকে বড় ভাই হিসেবে মেনে তার কাছে মার খাওয়া যুবকের নামে বিচার দিলে রাজু উভয় পক্ষকে নিয়ে তাদের মধ্যে বিরাজমান সমস্যার সমাধান করে দেন। কিন্তু গোপালপুর থেকে আসা বখাটে জুনায়েদ,ফয়সাল,রাকিব, সাদেক ওরফে সাঈদ ও রাজন রহস্যজনক কারণে পাগাড় থেকে গোপালপুর ফিরে গিয়ে রাত ৯ টার দিকে ৪৫/৫০ জন কিশোর-হাতে ধারালো বিভিন্ন ধরণের দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে পুনরায় পাগাড় স্যোসাইটি মাঠ এলাকায় গিয়ে প্রথমে রাজুর চায়ের দোকান ভাংচুর ও লুটপাট করে এবং রাজুর মাথা ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরত্বর আহত করে। রাজুকে [২৮] বাচাতে গেলে রাজুর ছোট ভাই সাজু [৩৫] ও তার মা নাজমা বেগম [৬১] এগিয়ে এলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে। এরপর বখাটেরা পাশে থাকা গার্মেন্টস কর্মী রিনা [২২] ও সাজুর স্ত্রী খাদিজাকে [২৪] কে এলোপাথারী কুপিয়ে ও পিটিয়ে আহত করে এবং রিনার ভাই শরীফের দোকান ভাংচুর ও লুটপাট করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার রাজুকে গুরতর আহত অবস্থায় ভর্তি এবং বাকিদেও প্রাথমিক চিকিৎসা দেন। এঘটনায় টঙ্গী পূর্ব থানায় আহত রিনার ভাই শরীফ ও আহত রাজুর ভাই আহত সাজু বাদী হয়ে পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ জানান, পাগাড়ের ঘটনায় অভিযোগ হয়েছে। পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহন করবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories