বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

মাগুরায় রিয়াজ হত্যাকারীদের আটক ওফাঁসির দাবীতে মানববন্ধন

মাগুরা জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার

মাগুরার মহম্মদপুরে নহাটা ইউনিয়নের
ফুলবাড়ী গ্রামের বাসিন্দা ১নং ওয়ার্ড জাতীয়তাবাদী
স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রিয়াজ মোল্ল্যা(৩৫)কে হত্যা করা হয়।২০২৩ সনের ৭ই নভেম্বর উপজেলার ফুলবাড়ী গ্রামে রিয়াজ মোল্যার নিজ বাড়ী থেকে তুলে নিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
পরবর্তীতে ফুলবাড়ী গ্রামে অবস্থিত শোধেনালা খালে গোপনে মাছ ধরার নাটক সাজিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।
কিন্তু রিয়াজ মোল্ল্যার শাররিক অবস্থা খারাপ হয়ে পড়লে পুলিশ তাকে গ্রহণ করেনি।এক পর্যায়ে স্থানীয়দের সহায়তায় মহম্মদপুর উপজেলা হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এঘটনায় রিয়াজ মোল্লার পিতা নিজাম উদ্দিন মোল্ল্যা হত্যা মামলা করতে গেলে থানা পুলিশ মামলা গ্রহণ না করলে তিনি মাগুরা জেলা জজ আদালতে ৩৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।এই হত্যাকান্ডের দশ মাস পার হলেও মাত্র দুজন আসামিকে আটক হয়।বাকি অন্য আসামীরা এখনো আটক হয়নি।
এসকল অভিযোগ এনে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে মঙ্গলবার দুপুরে মানববন্ধন
করে নহাটা এলাকার স্থানীয় বাসিন্দারা ও মাগুরা জেলার সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
মানববন্ধনে শেষে নিহত রিয়াজ মোল্ল্যার স্ত্রী শাহনাজ পারভীন বলেন,,তার স্বামী হত্যাকারীর ফাঁসির দাবী করেন।স্বামীকে গ্রাম্য দলাদলি নিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।এ হত্যা মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের দাবি করেন।
তিনি আরো বলেন আমার সন্তানদের কান্না আমি সহ্য করতে পারিনা।রিয়াজের সন্তানরা প্রশ্ন করে আমার পিতা কোথায় বিদেশে গেছে।রিয়াজের পিতা নিজাম উদ্দিন মোল্ল্যা তার ছেলে রিয়াজ মোল্ল্যার হত্যাকারী
তৈয়েবুর রহমান তুরাপ গংদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে করেন।এ সময় আরো বক্তব্য রাখেন জাতীয়তাবাদী জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা আশরাফুজ্জামান শামীম,মোঃ জাহিদ হোসেন,
নহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান,হায়াতুর রহমান পনা প্রমূখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories