রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপের নতুন চমক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার

সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী জনপ্রিয়। এর অন্যতম কারণ মাধ্যমটি সহজে ব্যবহার করা যায়। বার্তা বিনিময়ের পাশাপাশি অডিও ও ভিডিও কল করার সুযোগ থাকায় ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক কাজে অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফলে ব্যবহারকারীদের সুবিধার কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার আনছে জনপ্রিয় এই অ্যাপটি।
প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট অ্যন্ড্রয়েড পুলিশ এর প্রতিবেদন থেকে জানা গেছে, বিভিন্ন কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হলেও ব্যবহারকারীদের বিরক্তের কারণ হতে পারে অপরিচিতদের ম্যাসেজ। তাই হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার আনছে। যার মাধ্যমে অপরিচিত নম্বরের মেসেজ নিজে থেকেই ব্লক করে দেয়া হবে। ফলে কোনো বিভ্রান্তি বা বিরক্তির জায়গাই থাকবে না।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই ফিচার চালু করতে হলে প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটি আপডেট করতে হবে। পরে বিটা টেস্টার যারা অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সন (2.24.20.16) ব্যবহার করছেন তারা হোয়াটসঅ্যাপের ‘থ্রি ডট’ মেনুতে যান। এরপর সেটিংস অপশনে ক্লিক করুন। সেখানে প্রাইভেসি অপশন বেছে নিন। সেই অপশনে গেলে ‘অ্যাডভান্সড’ নামে একটি অপশন দেখাবে সেটি ক্লিক করুন। পরে দেখতে পাবেন ‘ব্লক আননোন অ্যাকাউন্ট মেসেজ।’ এটিতে ক্লিক করলেই অপরিচিত নম্বর থেকে আর কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ আসবে না আপনার কাছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories