মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

পঞ্চগড়ে মৌসুমের শেষ বৃষ্টিপাত, বাড়বে শীতের প্রকোপ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ বার

টানা দুই মাস প্রচণ্ড খরা এবং তাপপ্রবাহের পর পঞ্চগড় জেলায় বৃষ্টিপাত শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে মানুষের মাঝে। গত ৩ দিন ধরে বিরামবিহীনভাবে বৃষ্টি হওয়ায় মানুষজন তেমন ঘর থেকে বের হতে পারছে না। ফলে কর্মজীবী মানুষ পড়েছে
জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ঘুরে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ্য করা গেছে। প্রয়োজনে অনেকেই ছাতা নিয়ে চলাচল করছেন। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া, বজ্রপাত না থাকলেও কখনও হালকা মাঝারি ও মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে। এদিকে টানা কয়েকদিনের তীব্র দাবদাহের পর বৃষ্টিতে মানুষের মাঝে স্বস্তিও দেখা মিলেছে। তবে লাগাতার বৃষ্টির কারণে বিপাকে পড়েছে জেলার নিম্নআয়ের সাধারণ মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃহস্পতিবার ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, মৌসুমের শেষ বৃষ্টিপাত এটি। এরপর শীতের আর্বিভাব ঘটবে। এ বছর শীতের প্রকোপও থাকবে বেশি। শুক্রবার ও শনিবার দিনভর থেমে থেকে বৃষ্টিপাত হবে। তবে রোববার থেকে বৃষ্টিপাত কমে আসার সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসক মো. সাবেদ আলী জানিয়েছেন, যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুরক্ষার জন্যে প্রশাসনের টিম কাজ করছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories