শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দ্রুততম সেঞ্চুরিতে রোনালদোর রেকর্ডে ভাগ বসালেন হালান্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ বার

স্প্যানিশ লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সিতে ২০১১ সালে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে ইউরোপিয়ান কোনো ক্লাবের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েছিলেন তিনি। কিন্তু ১৩ বছর পর রোনালদোর সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন আর্লিং হালান্ড।
রবিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় আর্সেনালের বিপক্ষে ৯ মিনিটে গোল করেন হালান্ড। এতেই রোনালদোর দ্রুততম ব্যতিক্রমী সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করে ফেলেন নরওয়েজিয়ান ফরোয়ার্ড। এই ম্যাচে আর্সেনালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ম্যানসিটি।
আর্সেনালের বিপক্ষে শুরুর দিকের গোলটি ম্যানচেস্টার সিটির জার্সিতে হালান্ডের শততম। ম্যানসিটির হয়ে ১০০ গোল করতে হালান্ডকে খেলতে হয়েছে ১০৫ ম্যাচ। এর আগে পর্তুগিজ তারকাকেও এই মাইলফলক স্পর্শ করতে খেলতে হয়েছে ১০৫ ম্যাচ।
২০২২ সালের মে মাসে সিটিতে যোগ দিয়ে অভিষেক মৌসুমেও গোলের অনেক রেকর্ড গড়েন হালান্ড। পরের মৌসুমে সংখ্যাটা কমলেও প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতে নেন তিনি।
এবারও একই ছন্দে এগিয়ে, টানা তৃতীয়বারের মতো গোল্ডেন শু জয়ের পথে ছুটছেন হালান্ড। পাঁচ ম্যাচে ১০ গোল হলো তার, এক মৌসুমে যা দ্রুততম।
আগের এই রেকর্ডেও আছে তার নাম, ২০২২-২৩ আসরে ছয় ম্যাচে ১০ গোল করেছিলেন তিনি। তার আগে ১৯৯২-৯৩ আসরে সাবেক ইংলিশ ফরোয়ার্ড মিকি কোয়েন কভেন্ট্রি সিটির হয়ে সমান ছয় ম্যাচে ১০ গোল করেছিলেন।
অন্যদিকে চলতি বছরই ম্যানসিটির জার্সিতে ১০০ গোল পূর্ণ করেছিলেন কেভিন ডি ব্রুইনা। সিটির ১৮তম ফুটবলার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছিলেন বেলজিয়ামের এই তারকা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories