উমর আকমলের এক অভিযোগে হতবাক ক্রিকেট দুনিয়া। ৭-৮ দিন আগে ক্রিকেটার উমর আকমলকে নাকি পিটিয়েছে তার ভক্তরা ! এমনই এক অভিযোগ করেছিলেন তিনি। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ ৪ জনকে গ্রেফতারও করেছিলেন। কিন্তু আজ শুক্রবার তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন উমর আকমল ! তার আইনজীবি স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে পিএসএলে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করায় নিষেধাজ্ঞা কাটাচ্ছেন উমর আকমল। তার ভক্তরা দল বেঁধে গত ৮ জুলাই আকমলের বাড়িতে গিয়েছিলেন তার সঙ্গে দেখা করতে। একপর্যায়ে তারা আকমলের অটোগ্রাফ দাবি করেন। কিন্তু আকমল রাজি হননি। এ নিয়ে শুরু হয় তর্কাতর্কি। তারপর নাকি সেটা হাতাহাতিতে গড়ায়! রীতিমতো মারামারি! আকমল তখন পুলিশে খবর দেন। পুলিশ এসে সেই ৪ ভক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাদের বিরুদ্ধে পেটানোর অভিযোগ করেন আকমল।
Leave a Reply