রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মিরপুর স্টেডিয়ামে সেনাবাহিনীর বিশেষ মহড়া

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ বার

দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে সরে গেছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। শঙ্কা আছে ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়েও। এই সিরিজকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে বাংলাদেশে এসেছেন দেশটির তিন জন প্রতিনিধি দল। তাদের শঙ্কা দূর করতে কাজ করছে বিসিবি।
রবিবার মিরপুর স্টেডিয়ামে বিশেষ মহড়া দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মূলত, দক্ষিণ আফ্রিকাকে নিরাপত্তা নিয়ে চিন্তা মুক্ত রাখতেই এই মহড়া দিয়েছে সেনাবাহিনী।
এদিন দুপুর বারোটার কিছুক্ষণ পর স্টেডিয়াম এলাকায় আকাশে দেখা গেছে সেনা হেলিকপ্টার উড়তে। মাঠেও সশস্ত্র মহড়া চালানো হয়েছে। বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়াম যেন যুদ্ধক্ষেত্র। মাঠকর্মীদের নিয়ে উদ্ধার করার অনুশীলনও করেন সেনাবাহিনী।
জানা গেছে, আজ রবিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ঘুরে দেখবেন দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল। এরপর আগামীকাল পরিদর্শন করবে শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম। তার আগেই নিজেদের প্রস্তুতি সেরেছে সেনাবাহিনী।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। এক দিনের বিশ্রাম শেষে প্রোটিয়ারা অনুশীলন করবে ১৮,১৯ ও ২০ অক্টোবর। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট শুরু ২১ অক্টোবর। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে, শুরু ২৯ অক্টোবর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories