শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নান কারাগারে, মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ বার

সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে তার মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার সকাল ১০টার দিকে সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় বলে জানিয়েছেন আইনজীবী মাসুক আলম।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় এম এ মান্নানকে আদালতে হাজির করে তার জামিন ও রিমান্ড আবেদন করা হলে বিচারক তা সংশ্লিষ্ট দ্রুত বিচার আদালতে পরবর্তীতে শুনানির আদেশ দেন।
এদিকে এমএ মান্নানকে গ্রেপ্তারের প্রতিবাদে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সড়কের শান্তিগঞ্জ পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা এমএ মান্নানের মুক্তির দাবি জানায়। মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শান্তিগঞ্জের হিজলবাড়ি থেকে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এমএ মান্নানকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, গত ৪ অগাস্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার ওপর হামলায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories