শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মেসি-সুয়ারেজ গোল না করায় খেলা ড্র

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ বার

লিওনেল মেসি আর লুইস সুয়ারেজের গোল মানেই ইন্টার মায়ামির জয়! মেজর লিগ সকারে (এমএলএস) এটি যেন অলিখিত নিয়ম। তবে মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে গোল পাননি দুই মহাতারকা। ফলে প্রতিপক্ষের মাঠ থেকে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে জেরার্দো মার্তিনোর শিষ্যরা।
যদিও বৃহস্পতিবার ভোরে হওয়ার এ ম্যাচের মূল একাদশে রাখা হয়নি মেসি ও সুয়ারেজকে। সদ্য ইনজুরি থেকে ফেরা আর্জেন্টাইন মহাতারকা মাঠে নামেন ম্যাচের ৬১ মিনিটে। আর চলতি মাসের প্রথম সপ্তাহে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো উরুগুয়ের তারকাকে মাঠে নামানোয় ম্যাচের ৮০ মিনিটে। এ সময়ে গোল পাননি কেউ। মূল একাদশে ছিলেন না জর্দি আলবাও।
উল্টো ম্যাচের ৮৪ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া শটে অ্যালেক্সি মিরানচুককে গোলে হার এড়ায় আটলান্টা ইউনাইটেড। এমএলএসে মিরানচুকের এটি প্রথম গোল। এর আগে ইন্টার মায়ামির বিপক্ষে দুদফা পিছিয়ে পড়েও পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। টানা পাঁচ ম্যাচে জয়ের পর ড্র করল মায়ামি।
যদিও ম্যাচে প্রথম গোল পায় মার্তিনোর শিষ্যরা। ম্যাচের ২৯ মিনিটে ডেভিড লুইজের গোলে এগিয়ে যায় মায়ামি। চলতি মৌসুমে এটি তার প্রথম গোল। ম্যাচের ৫৬ মিনিটে সাবা লবজানিদজের সমতায় ফেলে আটালান্টা। চলতি মৌসুমে এটি তার সপ্তম গোল। এ ছাড়া চার ম্যাচে গোল পেলেন সাবা।
তবে সেই সমতা স্থায়ী ছিল মাত্র ৩ মিনিট। ৫৯ মিনিটে লিওনার্দো ক্যাম্পানার গোলে আবারও লিড পায় মায়ামি। মৌসুমে এটি তার ষষ্ঠ গোল। ২-১ গোলে এগিয়ে থাকা অবস্থায় মাঠে নামেন মেসি (৬১ মিনিটে)। আর ৮০ মিনিটে মাঠে আসেন সুয়ারেজ।
দুই তারকার উপস্থিতিতে দ্বিতীয় গোলটি হজম করে পয়েন্ট খোয়ায় মায়ামি। এরপরও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে মেসি-সুয়ারেজরা। ইস্টার্ন কনফারেন্সে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট তাদের। আর সমান ম্যাচে ৩২ পয়েন্টে টেবিলের ১১ নম্বরে রয়েছে আটালান্টা। প্লে অফে খেলতে হলে পয়েন্ট টেবিলের নবমে উঠতে হবে দলটিকে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories