সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

সাকিব-লিটন দেখালেন ম্যাজিক, দুর্দান্ত জয় বাংলাদেশের

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১১১ বার

ম্যাজিক দেখালেন সাকিব-লিটন, দুর্দান্ত জয় বাংলাদেশের! মুশফিকুর রহিম দেশে ফিরে এসেছেন। ইনজুরির কারণে একাদশে নেই মুস্তাফিজুর রহমান। তামিম ইকবাল ‘ম্যানেজ’ করে খেলছেন।

সবে মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পূর্ণ শক্তির একাদশ পায়নি বাংলাদেশ। তবু দুই দলের শক্তির ব্যবধানে কতখানি সেটির প্রমাণ মিললো সবুজ গালিচায়। মাঠে লড়াইয়ে টাইগারদের কাছে ধরাশায়ী স্বাগতিকরা।

আগে ব্যাট করে জিম্বাবুয়েকে ২৭৭ রানের বিশাল লক্ষ্য দেয় টাইগাররা। পাহাড়সম এই রানের ভার সইতে পারেনি অধিনায়ক ব্রেন্ডন টেলরের দল। বাংলাদেশি বোলারদের বোলিং তোপে মাত্র মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় তারা। ফলে ১৫৫ রানের রেকর্ড জয় পায় সফরকারীরা। ওয়ানডেতে রানের হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে এটিই সবথেকে বড় জয় বাংলাদেশের। আগেরটি ছিল ১৪৫ রানের। ২০১৫ সালে ঢাকায় এসেছিল সেই জয়টি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories