সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

জাফলংয়ে চা-বাগান রক্ষার দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

গোয়াইনঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা-বাগান সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নবাসী ও জাফলং চা-বাগানের চা শ্রমিকদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জাফলং চা-বাগান রক্ষা হউক, আমার মাটি আমার মা, ধ্বংস হতে দিবো না, ড্রেজার মেশিন বন্ধ হউক,চা শিল্পের ক্ষতিগ্রস্ত মানবো না মানবো না, প্রশাসন নিরব কেন জবাব চাই জবাব দাও” এরকম বিভিন্ন শ্লোগান সংবলিত প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে কয়েক শতাধিক চা শ্রমিক নারী পুরুষ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং বিএনপি’র সভাপতি সাইদুর রহমান, জাফলং চা বাগানের ব্যাবস্থাপক (ম্যানেজার) নাছির উদ্দীন খাঁন, চা বাগানের পঞ্চায়েত প্রধান নিরঞ্জন গোয়ালাসহ আরও অনেকেই। মানববন্ধনে বক্তারা প্রশাসনের উদ্দশ্যে বলেন, জাফলং চা বাগান হচ্ছে উত্তর সিলেটের অনন্য এক ঐতিহ্য। আপনারা দয়া করে আমাদের এ ঐতিহ্যকে রক্ষায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করুন। পাথর ও বালু খেকোদের দৌরাত্ম্যে এবং নদী ভাঙনের কবলে ইতিমধ্যে এই চা বাগানের প্রায় ৩০০ একর ভূমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন অবশিষ্ট যেটুকু রয়েছে সেটুকু রক্ষায় যদি দ্রুত ব্যবস্থা না নেন তাহলে একসময় এই চা বাগানের অস্তিত্ব টিকিয়ে রাখা মুশকিল হবে। কাজেই বিলীন হয়ে যাওয়ার আগে এই চা বাগান রক্ষায় আপনারা যদি কোন পদক্ষেপ না নেন তাহলে আমরাও (চা শ্রমিকরা) আমাদের অস্তিত্ব রক্ষায় মিছিল, মিটিং ও মানববন্ধনসহ লাগাতার আন্দোলন চালিয়ে যাবো

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories