সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

দুই পেনাল্টিতে রিয়ালের তিন পয়েন্ট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ বার

লা লিগার চলতি মৌসুমে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। জয় দিয়ে শুরু করার পর পয়েন্ট খোয়ানোর বৃত্তে বন্দি ছিল দলটি। এবার সেই ধারা থেকে বের হয়ে জয়ের ধারায় ফিরলো কার্লো আনচেলত্তির দল। তবে পথটা মোটেই সহজ ছিলো না রিয়ালের জন্য। রিয়াল সোসিয়েদাদের কঠিন চ্যালেঞ্জ উতরে দুই পেনাল্টিতে ২-০ গোলে জিতেছে তারা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে সোসিয়েদাদ। শুরুতেই সার্জিও গোমেজের ফ্রি-কিক ঠেকিয়ে দলকে রক্ষা করেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। বিপরীতে রিয়াল আক্রমণ করে অষ্টাদশ মিনিটে। তবে ব্রাহিম দিয়াসের পাসে জাল খুঁজে নিতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে।
প্রথমার্ধের বাকি সময়ে দুই দল একের পর এক আক্রমণ করলেও সেগুলো কাজে আসেনি। কোনোটা মুখ থুবড়ে পড়েছে রক্ষণে, কোনোটা আটকে গেছে গোলপোস্টে, কোনোটা প্রতিহত করেছেন গোলরক্ষক। ফলে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় রিয়াল ও সোসিয়েদাদ।
দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নিয়ে খেলতে থাকে রিয়াল। তবে এবারও প্রথম আক্রমণ করে সোসিয়েদাদ। তবে ভাগ্যের জোরে বেঁচে যায় আনচেলত্তির দল। সুসিকের বাঁ পায়ের শট পোস্টে লাগে।
রিয়াল এগিয়ে যায় ৫৭তম মিনিটে। আর্দা গিলেরের জোরাল শট বক্সে সোসিয়েদাদের ডিফেন্ডার গোমেজের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ভিনিসিউস জুনিয়র। চলতি মৌসুমে এ নিয়ে ৬ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল হলো ২টি, দুটিই পেনাল্টি থেকে।
এরপর ৭৫তম মিনিটে স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীদের জয়ের পথে এগিয়ে নেন এমবাপ্পে। বক্সে ভিনিসিউস ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্য চান রেফারি। মনিটরে রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান তিনি। সহজ স্পটকিকে জাল খুঁজে নেন ফিরাসি তারকা।
নির্ধারিত সময়ের শেষ মিনিটে এমবাপেকে তুলে তরুণ ব্রাজিলিয়ান এন্ড্রিককে নামান আনচেলত্তি। তবে বাকি সময়ে খেলার স্কোর একই থাকে। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে শিরোপাধারীদের পয়েন্ট হলো ১১। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে ভিয়ারেয়াল। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে সোসিয়েদাদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories