সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে সুখবর দিলেন জ্বালানি উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ বার

আইনি জটিলতায় কয়লা আমদানি ঝুলে থাকায় মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চালু রাখা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছিলো। কারণ বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে কয়লা মজুত রয়েছে আর মাত্র মাসখানের। কিন্তু কয়লা আমদানিতে এবার সুখবর দিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
শনিবার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা সাংবাদিকদের জানান, কয়লা আমদানি নিয়ে আদালতের যে নিষেধাজ্ঞা ছিলো সেটি স্থগিত করা হয়েছে। ফলে কয়লা আমদানি নিয়ে এখন আর কোন জটিলতা নেই। নিয়ম অনুযায়ী সব প্রক্রিয়া চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই দেশে কয়লা চলে আসবে। তাই মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র বন্ধ নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে তা কেটে যাবে।
শহরের হিলডাউন সার্কিট হাউজে মতবিনিময় সভায় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা আরও বলেন, মহেশখালীতে গত সরকার প্রকল্প বিলাস চালিয়েছে। জনকল্যাণে আসে না এ রকম হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে। সেগুলো বিষয়ে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়া হবে।
প্রসঙ্গত, জাপানের আর্থিক ও কারিগরি সহায়তায় মহেশখালীর মাতারবাড়িতে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করা হয়। এটি বাংলাদেশের আলোচিত মেগা প্রকল্পের একটি। দেশের এই বৃহৎ প্রকল্পে জাইকা ৫০ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছে। শূন্য দশমিক ১০১ শতাংশ হার সুদে এই টাকা বিনিয়োগ করেছে জাইকা। এটি দেশের বাইরে জাপানের সর্ববৃহৎ বিনিয়োগ।
এক হাজার দুইশ মেগাওয়াট ক্ষমতার এ বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশে যতগুলো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আছে তার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল।
২০২৩ সালে যাত্রা শুরু হওয়া এই কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে ৩৬৪ কোটি ৮১ লাখ ৭৫ হাজার ৪৪৬ ইউনিট বিদ্যুৎ। কয়লা আমদানি জটিলতা দ্রুত শেষ না হলে উৎপাদন বন্ধ হয়ে যাবে প্রকল্পটির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories