পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ দলের প্রত্যাশা বেড়েছে ভারতের বিপক্ষে সিরিজেও। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রোববার ভারতের বিমান ধরবে টাইগাররা। পাকিস্তান সিরিজ থেকে প্রাপ্ত আত্মবিশ্বাস আসন্ন ভারত সিরিজে বাড়তি অনুপ্রেরণা দেবে টাইগারদের। সফরে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে।
পাকিস্তানকে তাদের ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশকে এখন অন্যদৃষ্টিতে দেখছে স্বাগতিক ভারত। তাই তো লাল-সবুজের প্রতিনিধিদের নিয়ে বেশ সাবধানী স্বাগতিকরা। তাই ঘরের মাঠে টেস্ট সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে তারা।
ইতোমধ্যে বাংলাদেশও টেস্ট সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে। দলের একমাত্র চকম জাকের আলী অনিকের ডাক পাওয়া। এর আগে সাদা বলে খেললেও লাল বলে এবারই প্রথম। তার সুযোগটা অবশ্য এসেছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের ইনজুরির কারণে।
নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে পাকিস্তানের বিপক্ষে খেলা সিরিজের ১৫ জনই সুযোগ পেয়েছেন স্কোয়াডে। একমাত্র জাকের আলী ছাড়া।
বাংলাদেশ-ভারত সিরিজে থাকছেন তামিম ইকবাল
চোট কাটিয়ে দুই মাস পর মাঠে ফিরছেন মেসি
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে যত টাকা পাচ্ছে টাইগাররা
জার্মানিতে বিধ্বস্ত হয়ে আর্জেন্টিনার বিদায়, কোয়ার্টারে ব্রাজিল
পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি হওয়া নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাল আইসিসি
আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের ভারত মিশন। এরপর দ্বিতীয় টেস্টে ২৭ সেপ্টেম্বর কানপুরে মুখোমুখি হবে দু’দল। টেস্ট ম্যাচগুলো শুরু হবে সকাল ১০টায়।
টেস্ট সিরিজ শেষে আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি। এগুলোর ভেন্যু যথাক্রমে গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদ। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
এক নজরে ভারত সিরিজের সময়সূচি :
তারিখ
ম্যাচ
ভেন্যু
সময়
১৯ সেপ্টেম্বর
১ম টেস্ট
চেন্নাই
সকাল ১০টা
২৭ সেপ্টেম্বর
২য় টেস্ট
কানপুর
সকাল ১০টা
৬ অক্টোবর
১ম টি-টোয়েন্টি
গোয়ালিয়র
সন্ধ্যা সাড়ে ৭টা
৯ অক্টোবর
২য় টি-টোয়েন্টি
দিল্লি
সন্ধ্যা সাড়ে ৭টা
১২ অক্টোবর
৩য় টি-টোয়েন্টি
হায়দরাবাদ
সন্ধ্যা সাড়ে ৭টা
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হোসাইন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান ও খালেদ আহমেদ।
ভারত স্কোয়াড (প্রথম টেস্টের জন্য)
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দ্বীপ, জাসপ্রিত বুমরাহ ও ইয়াশ দয়াল।
Leave a Reply