যশোরের অভয়নগর উপজেলার পৌর’র নওয়াপাড়া ২নং ওয়ার্ডে স্ত্রী পাপির পক্ষ নেওয়ায় বৃদ্ধা মায়ের আত্মহত্যা করার অভিযোগ উঠেছে।
সরেজমিনে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টায় মৃত আনসার আলীর স্ত্রী ও মোঃ বারেক (৩৬) এর ৫৫ বছর বয়সী মা রহিমা বেগম নামের ওই বৃদ্ধানারী আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী জানান,ওই নারী ভিক্ষাবৃত্তি করে খেতেন। এলাকাবাসী আরও জানান, বারেক’র স্ত্রী পপির সাথে সাংসারিক দন্ধ প্রায় লেগেয় থাকতো। পপি তার শ্বাশুড়িকে গত দুদিন আগেও বেধাড়ক মারধর করলে শরীরের বিভিন্ন অংশে নীলফোলা জখম হয়। পরে গতকাল বুধবার স্থানী গণ্যমান্য ব্যক্তিবর্গ বিষয়টি নিয়ে মীমাংসার জন্য সালিশেও বসেন। তবে স্থানীয়রা ধারণা করছেন গতকালের সালিশ মনোমত না হওয়ায় আজকে সকালে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
এদিকে ওই বৃদ্ধানারীর সৎ ছেলে মহির জানান, তার মাকে হত্যা করা হয়েছে। সে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগিতা চেয়েছেন।
এবিষয়ে অভয়নগর থানার ওসি এস এম আকিকুল ইসলাম’র কাছে জানতে চাইলে তিনি বলেন, অপমৃত্যুর একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
Leave a Reply